বগুড়া প্রতিনিধি: বগুড়ায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে জেলার সব ভোটকেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার,সিল, স্ট্যাম্প প্যাডসহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে গেছে।
জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকে পর্যায়ক্রমে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।
রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া সার্বিক পরিস্থিতি মনিটরিংয়ের জন্য গঠন করা হয়েছে একাধিক টিম। জেলা

নির্বাচন কর্মকর্তা বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানাগেছে বগুড়ার শাজাহানপুর উপজেলায় সর্বোচ্চ ৭৫ কেন্দ্রের মধ্যে ৪৬টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’। সবমিলিয়ে পুরো জেলায় ১৯০টি কেন্দ্র ‘অধিক ঝুঁকিপূর্ণ’। এবং ৩১০টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ সবচেয়ে কম গাবতলীতে মাত্র একটি কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়েছে। আর বাকি ৪৮৩টি কেন্দ্রকে সাধারণ তালিকায় রাখা হয়েছে। বগুড়ার

সবগুলো আসনে ভোটার রয়েছেন মোট ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ জন ও নারী ১৫ লাখ ১ হাজার ২৭ জন। এ হিসাবে নারী ভোটার বেশি রয়েছেন ২০ হাজার ১৫৬ জন আর পুরো জেলায় হিজড়া রয়েছে ৪২জন।
এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোট গ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।





