নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ায় রাজনৈতিক মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ মার্চ) রাতে শেরপুর উপজেলার খন্দকারটোলা এবং গাড়ীদহ ফুলবাড়ি-মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের নাম সাইফুল ইসলাম এবং তাজুল ইসলাম কিরণ। এদের মধ্যে সাইফুল ইসলাম উপজেলার আদম জামুর গ্রামের মৃত ইশারতুল্লার ছেলে ও শেরপুর উপজেলার ১ নম্বর কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং কিরণ গাড়ীদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক।
পুলিশের এই কর্মকর্তা জানান, গত ২ নভেম্বর দায়ের করা রাজনৈতিক মামলায় তদন্তে প্রাপ্ত আসামি সাইফুল ইসলাম ও তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।





