নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামের পৌর এলাকায় অবস্থিত ২০ শয্যা বিশিষ্ঠ হাসপাতাল পরিদর্শন করেছেন ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।

সোমবার (৯ই মার্চ) বিকেল ৩টার সময় তিনি উক্ত হাসপাতাল পরিদর্শনে যান এবং হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার, নার্স ও কর্মচারীদের মাঝে স্বাস্থ্য সেবামূলক বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় চিকিৎসা সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় লোকবল চিকিৎসা সামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয়তা তুলে ধরেন হাসপাতাল কর্তৃপক্ষ। যা দ্রুত নিরসনের আশ্বাস প্রদান করেন এবং জনস্বার্থে তাৎক্ষণাৎ ৩ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন এমপি আলহাজ্ব মোশারফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা (ভারপ্রাপ্ত) স্বাস্থ্য কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা প্রাণীসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, ২০ সয্যা অফিস সহকারি হাবিব, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর কৃষক দলের সভাপতি ও সাবেক পৌর মেয়র শ্রী সুশান্ত কুমার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরনবী, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক শাহিন আলম সাজু প্রমূখ।





