নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানের গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির পুলিশের একটি দল বালু ভর্তি ট্রাক আটক করে সেখান থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধান করে।

ডিবির পুলিশের এসআই শামীম আহমেদ ও তার পুলিশ সদস্যরা বগুড়া সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কে টিএমএসএস “ছ”মিল এন্ড উডেন ফার্নিচার সেকশন দোকানের উত্তরপার্শ্বে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বগুড়াগামী ১ টি বালু ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৯২৭৬) আটক করে। পরে ওই ট্রাক থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ট্রাকের চালক রবিউল ইসলামকে আটক করা হয়।
ট্রাক চালক মোঃ রবিউল ইসলাম (২৫) দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার কৃষ্ণপুর গ্রামের মোঃ মামুন আকন্দের ছেলে।

পুলিশ জানায়, বালি ভর্তি ট্রাকটি তল্লাশি করে বালুর ভিতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩টি প্লাস্টিকের বস্তায় ২৫ কেজি, ২৫ কেজি ও ৩০ কেজি করে মোট ৮০ কেজি গাঁজা পাওয়া যায়। আটককৃত ট্রাক চালকে বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।





