বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় স্বপ্নপূরণ স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) ভিবিডি বগুড়ার আয়োজনে জেলা স্কুল প্রাঙ্গণে এ ইফতার ও মাহফিল করা হয়েছে।
স্বপ্নপূরণ স্কুলের পরিচালক মিজানুর রহমান ও ভিবিডি বগুড়া জেলা সভাপতি রাফি আহম্মেদ তানিফ সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন মেধা ফাউন্ডেশন পরিচালক এনামুল হক এনাম,রাজা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল প্রসাদ রাজ,নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলী,বিশিষ্ট ঠিকাদার মোশাররফ হোসেন,কাহালু উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মুজাহিদ ইসলাম,ভিবিডি বগুড়ার সাধারণ সম্পাদক তাহমিদা সানজিম, সহ-সভাপতি রোমান ইসলাম, সাবেক সভাপতি নাহিদ হাসান সহ বিভিন্ন ব্যক্তিবর্গ স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য – স্বপ্নপূরণ স্কুল প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে ২০১৩ সালে স্বপ্নপূরণ স্কুল যাত্রা শুরু হয়। বর্তমানে বগুড়া শহর ছাড়াও প্রত্যন্ত অঞ্চলে ১৮টি শাখা স্কুল মাধ্যমে পাঠদান পরিচালনা করছে।





