শাজাহানপুর (বগুড়া) প্রতিবেদক : পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ায় “কৃত্রিম প্রজননের মাধ্যমে জাত উন্নয়নে সমস্যা ও করণীয়” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকালে আরডিএ’র সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ. কে. এম. অলি উল্যা।
পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক (প্রশিক্ষণ) মোঃ ফেরদৌস হোসেন খানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃত্রিম প্রজনন দপ্তরের পরিচালক কৃষিবিদ মোঃ শাহজামান খান।
স্বাগত বক্তব্য দেন আরডিএ’র যুগ্মপরিচালক মোঃ খালিদ আওরংগজেব। কর্মশালায় ক্যাটেল গবেষণা ও উন্নয়ন কেন্দ্র (সিআরডিসি)-এর কার্যক্রম উপস্থাপন করেন আরডিএ’র উপপরিচালক ও এআই ল্যাব ইনচার্জ ড. মাশরুফা তানজীন।মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক (পরিসংখ্যান) ড. মোঃ সফিকুর রহমান (শশী)।
এছাড়া কর্মশালায় আলোচনায় অংশ নেন বগুড়া জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মোঃ জহুরুল ইসলাম এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আনিছুর রহমান।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফিরোজ হাসান, শেরপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নিয়ায কাযমীর রহমান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের থেরিওজেনোলজিস্টসহ বিভিন্ন উপজেলা ও জেলার প্রাণিসম্পদ কর্মকর্তারা।
কর্মশালায় বক্তারা বলেন, “গবাদিপশুর উৎপাদন বৃদ্ধি, জাতের মান উন্নয়ন এবং দুধ-গোশতের চাহিদা মেটাতে কৃত্রিম প্রজননের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে মাঠ পর্যায়ে এখনও বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যার সমাধানে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
দিনব্যাপী কর্মশালার বিভিন্ন অধিবেশনে কৃত্রিম প্রজননের বর্তমান অবস্থা, প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা, মাঠ পর্যায়ের বাস্তব সমস্যা ও তার সমাধান নিয়ে বিশদ আলোচনা হয়।





