শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: মঙ্গলবার দিবাগত রাতে, বগুড়া শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে পারপাতাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশেই গাংনাই নদীর ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭, সেপ্টেম্বর) সকালে জৈনক মনোয়ার হোসেনের বাঁশঝাড়ের পাশে ভাসমান অবস্থায় মরদেহটি প্রথম দেখতে পায় এলাকাবাসী। গ্রামবাসীর ধারণা সম্ভবত এক দিনের ছেলে শিশু ফেলে রেখে গেছে কেউ।
পুলিশকে সংবাদ দিলে শিবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ সুরতহাল শেষ করে এই মৃত্যু নিয়ে কারো কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে সৎকারের জন্য এলাকাবাসীর নিকট হস্তান্তর করেন ।





