দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মাইটিভি’র পক্ষ থেকে মাইটিভি ফুলবাড়ী প্রতিনিধি ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফিজারুল ইসলাম ভুট্টু বিভিন্ন ফলজ গাছ বিতরণ করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলার চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মাইটিভি’র পক্ষ থেকে মাইটিভি ফুলবাড়ী প্রতিনিধি ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফিজারুল ইসলাম ভুট্টু বিভিন্ন ফলজ গাছ বিতরণ করেন। গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা তুলে দেন ফুলবাড়ী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী। গাছের চারা বিতরণ শেষে চকচকা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী কৃষি অফিসের ভার প্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ শাহানুর রহমান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ শ্যামলী আক্তার, সহকারী শিক্ষিকা মোছাঃ বিথী, মোছাঃ মিনা, মোছাঃ আয়েশা, রুবিনা শারমিন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষিকা এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





