বগুড়ায় বাড়িতে তৈরি লাচ্ছা সেমাইয়ের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। একদিকে যেখানে প্রথাগত সেমাই প্রস্তুতিতে আধুনিক কারখানাগুলির দখল বেড়েছে, সেখানে স্থানীয়রা নিজেদের বাড়িতে তৈরী লাচ্ছা সেমাই প্রস্তুত করে বাজারে বিক্রি করতে শুরু করেছেন। এছাড়াও নিজেদের খাওয়ার পাশাপাশি বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িতে পাঠাচ্ছে । এই নতুন উদ্যোগটি বগুড়ার স্থানীয় অর্থনীতি এবং খাদ্য সংস্কৃতির একটি নতুন মাত্রা যোগ করেছে।
স্থানীয়রা জানান, তারা দীর্ঘদিন ধরে একে অপরের থেকে রেসিপি শিখে এবং নিজেদের পছন্দের উপকরণ ব্যবহার করে তৈরি করছেন এই সেমাই। তাদের দাবি, দোকানে পাওয়া সেমাইয়ের তুলনায় বাড়িতে তৈরি সেমাইতে যে স্বাদ এবং স্বাস্থ্যকর উপাদান থাকে, তা অনেকটাই আলাদা। আর যেসব কারিগর দিয়ে এসব সেমবাই বানানো হচ্ছে তারা নিজেরাই পরিষ্কার হয়ে কাজ করছে। এতে পরিবারের সবাই দেখচ্ছে কেমন করে এসব লাচ্ছা সেমাই বানানো হয়। তাতে খাবারে রুচি ও চাহিদা বাড়ে বলে জানান পরিবারের লোকজন।
কেন বাড়িতে তৈরি লাচ্ছা সেমাই? এমন প্রশ্নের উত্তরে শহরের কাটনার পাড়ার মোঃ রাহাদুল ইসলাম রাহাদ জানিয়েছেন, বগুড়ার বিভিন্ন এলাকাতে এমন অনেক পরিবার রয়েছে যারা নিজেদের বাড়িতে ছোটখাটো ব্যবসা হিসেবে এই সেমাই তৈরি করছে। স্থানীয় খাবারের প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি, এবং তারা সাধারণত চান, তাদের খাদ্য যেন প্যাকেটজাত নয়, বরং সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি হয়। বাড়িতে তৈরি লাচ্ছা সেমাইতে এমন উপাদান ব্যবহার করা হয় যা স্বাস্থ্যকর এবং রসালো। তবে সবচেয়ে বড়ি বিষয় হলো নিজেদের খাবারের জন্য একটি ভালো উপায় এটি।
এছাড়াও, এটি নতুন উদ্যোগ হিসেবে অনেকের জন্য আয়ের উৎস হয়ে উঠছে। বগুড়ার স্থানীয় বাজার এবং শহরের বিভিন্ন জায়গায় এই সেমাইয়ের চাহিদা বৃদ্ধি পেয়েছে। কিছু পরিবার সেমাই তৈরি ও বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছে, যা এলাকার অর্থনৈতিক দৃশ্যপটে ইতিবাচক প্রভাব ফেলছে।
লাচ্ছা সেমাই তৈরির প্রক্রিয়া ও উপাদানে বগুড়ার সেমাই প্রস্তুতকারী মোঃ রাহাদুল ইসলাম রাহাদ জানান, তিনি নিজ বাড়িতে স্থানীয় উপকরণ দিয়ে সেমাই তৈরি করেন। সেমাই তৈরির জন্য শুধুমাত্র খাঁটি দুধ, চিনি, ঘি এবং তাজা উপকরণ ব্যবহার করা হয়। এই সেমাই তৈরি প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ হলেও, ফলস্বরূপ পাওয়া সেমাইটি খেতে বেশ সুস্বাদু এবং স্বাস্থ্যকর।
তবে এখন অনেকেই ভাবছেন, এই উদ্যোগকে আরও বৃহৎ পরিসরে প্রসারিত করার। স্থানীয় উদ্যোক্তারা তাদের পণ্যকে আরও বড় বাজারে পৌঁছানোর জন্য পরিকল্পনা গ্রহণ করছেন। তাদের লক্ষ্য, শুধু বগুড়া নয়, বরং দেশের অন্যান্য শহরেও এই সেমাইয়ের চাহিদা তৈরি করা।
বগুড়ায় বাড়িতে তৈরি লাচ্ছা সেমাই এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং এটি স্থানীয় ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আয়স্থল হিসেবে আত্মপ্রকাশ করছে। এখানকার মানুষ তাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং খাবারের গুণগতমানের সঙ্গে সংযুক্ত থাকতেই এই উদ্যোগের দিকে এগিয়ে যাচ্ছে। এটি শুধু স্থানীয় মানুষের খাদ্যাভাসে বৈচিত্র্য আনছে, বরং নতুন উদ্যোক্তাদের জন্য এক বিরাট সুযোগও তৈরি করছে।





