শাজাহানপুরের আড়িয়ায় চেয়ারম্যান কাপ ফুটবলের উদ্বোধন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরের আড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ঐতিহাসিক আড়িয়া বাজার খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেণ্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার।

উদ্বোধনী ম্যাচে নির্ধারিত সময়ে উভয় পক্ষ ২-২ গোলে সমতা আনে। পরে টাইবেকারে ৩নং ওয়ার্ড একাদশ কে ৩-২ গোলে হারিয়ে ৫নং ওয়ার্ড একাদশ বিজয়ী হয়। আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমরুল ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আসাদুজ্জামান অটল, বিএনপি নেতা তাজুল ইসলাম, এটিএম শহিদুল ইসলাম, ব্যবসায়ী শাহাদত হোসেন, আলহাজ¦ তমেজ উদ্দিন, মহসিন আলী, গোলাম মোস্তফা মজনু, ওয়াহেদ মুরাদ, ফরহাদ রানা তোরাব, ইউপি সদস্য সাইদুর রহমান, ছাত্রদল নেতা মাসুদ রানা, পারভেজ হোসেন প্রমুখ। টুর্নামেণ্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেলিম রানা টিপু, সাব্বির আহমেদ ও আল আমিন। আগামী সোমবার ২য় ম্যাচে ৭নং ওয়ার্ড একাদশ এর মোকাবেল করবে ৮নং ওয়ার্ড একাদশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *