বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আদালত চত্ত্বর থেকে জোড়া খুন মামলার আসামী পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার পর আদালতে হাজির করার পর ৬০ জন আসামী আদালত থেকে কারাগারে নেয়ার সময় দেখা যায় ৫৯ আসামী রয়েছে। জানাগেছে পুলিশের নজর এড়িয়ে একজন আসামী সেখান থেকে পালিয়ে যায়।
পলাতক আসামী আদমদীঘি উপজেলার বাশিকোড়া গ্রামের মৃত লছির আকন্দের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪১)।

জানাগেছে, গত ৮ জুলাই (মঙ্গলবার) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর লক্ষীমণ্ডল গ্রামে শ্বশুর মোঃ আফতাব আলী (৬৫) ও পুত্রবধূ রিভা আক্তার (৩০) কে হত্যা করে পালিয়ে গেলে এক সপ্তাহ পরে তিনজন আসামীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
মামলার নথি থেকে জানাগেছে, গত ১৫ জুলাই (মঙ্গলবার) রাত সাড়ে ১২ টায় বিশেষ অভিযান করে ঢাকার কমলাপুর স্টেশন থেকে গ্রেপ্তার করে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার বেরুঞ্জ গ্রামের মোঃ আব্দুল করিমের ছেলে মোঃ আব্দুল হাকিম (৩৪) ও একই উপজেলার লহ্মীমন্ডপ গ্রামের মৃত মোকবুল হোসেনের ছেলে মোঃ আব্দুল মান্নান (৫০)কে এবং কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চর জামাল গ্রাম থেকে গ্রেপ্তার হয় আরেক আসামী মোঃ রফিকুর ইসলাম।





