সোহেল রানা, নওগাঁ : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক,ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি, রেজাউল ইসলাম রেজু গরীব অসহায়, ছিন্নমূল,ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।আজ সোমবার বিকেলে রানীনগর উপজেলার একডালা ও কালিগ্রাম ইউনিয়নে গরীব অসহায়, ছিন্নমূল ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, মোশাররফ হোসেন, কালিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি, আব্দুল খালেক, একডালা ইউনিয়ন বিএনপি’র সভাপতি,আক্তার হোসেন, সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র সকল নেতা কমীরা উপস্থিত ছিলেন।
নওগাঁর রানীনগরে শীতার্তদের মাঝে বিএনপি’র শীতবস্ত্র বিতরণ।





