ইমরান হোসাইন রুবেল (সারিয়াকান্দি, বগুড়া) : সারিয়াকান্দিতে বর্ষাকালের একমাত্র বাহন নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।তাই এখন দম ফেলার ফুরসত নেই তাদের।
জানাগেছে, উপজেলার সাত ইউনিয়নের যমুনা নদীর চরাঞ্চলে ১১৭ গ্রামের প্রায় দেড় লাখ মানুষের বসবাস। বাড়ি থেকে বেড়োলেই নদীর উত্তাল ঢেউ পাড়ি দিয়ে নদী পারাপারে। এই পারাপারে একমাত্র বাহন নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নদী পাড়ের মানুষেরা। তাদের একজন পৌরএলাকার বাগবের গ্রামের বাসিন্দা পিন্টু মিয়া।
পিন্টু মিয়া বলেন , নৌকা ছাড়া আমাদের দৈনন্দিন জীবন অলকল্পনীয়।সেজন্য বর্ষা শুরুর আগেই আমি এবার শতাধিক যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন, ২ লাখ ৫০ হাজার টাকা খরচে ৪৩ হাত নৌকা তৈরির কাজ শুরু করছি। ২৫ অশ্ব শক্তি সম্পন্ন শ্যালো ইঞ্জিনের এই নৌকা যমুনার বুকে উত্তাল ঢেউ পাড়ি দিয়ে দুরন্ত গতিতে নৌ-পথে গন্তব্যে পৌঁছতে সক্ষম হবে।
পৌর এলাকার আন্দরবাড়ি গ্রামের নৌ-কারিগর বজলুর রহমান বলেন, পূর্ণাঙ্গ রূপ দিতে ১১ দিনে ৪০ হাজার টাকা মজুরিতে নৌকা তৈরিতে ৪৫জন শ্রমিক দরকার পড়বে এবং পাঁচ বছর টেকসই হবে। আমরা এই মৌসুমে বিভিন্ন এলাকায় আরো ১৩ টি নৌকা তৈরির জন্য হাক-ডাক পেয়েছি।





