শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে মানিকদিপা চারমাথায় অবৈধ টোলের নামে চাঁদাবাজির প্রতিবাদ করায় আলু বীজ সিন্ডিকেট মূলহোতা ইজারাদার ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর শাহাদাত হোসেনের প্রতিনিধি আব্দুল ওয়াহিদ মুরাদ কতৃক স্থানীয় কৃষক,সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধির নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (৫ মে) বিকালে উপজেলা মানিকদিপা চারমাথায় বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য স্থানীয় জনপ্রতিনিধি ও নীরিহ কৃষকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। আগামী ২৪ ঘন্টার ভেতর এসব মিথ্যে মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনে নামা হবে বলেও হুঁশিয়ারি প্রদান করেন স্থানীয় এলাকাবাসী ও কৃষকরা।
স্থানীয় কৃষক আব্দুল ছালাম,শামীম,ছাত্তার হোসেন তাদের বক্তব্য কৃষকের উৎপাদিত কৃষি পণ্য কেনা-বেচায় স্বাধীন আছে,চাঁদাবাজদের হস্তক্ষেপ মুক্ত হতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অবৈধ টোলের নামে চাঁদাবাজির মূলহোতা ইজারাদার ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর শাহাদাত হোসেন সহ সহযোগী শাস্তি দাবি করেন।
আড়িয়া ইউপি সদস্য ওয়ার্ড সাইফুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও মিথ্যা মামলার আসামী হয়েছি। আমার এলাকার সাধারণ কৃষক জনতার নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়েছে। এমন ন্যাক্কারজনক মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
আলমগীর হোসেন বলেন,ওই দিন আমি ব্যক্তিগত কাজে শহরে ছিলাম। ঘটনার পর রাতে এসে জানতে পারি আলু ব্যবসায়ী সমিতির সভাপতি ও আড়িয়া বাজার ইজারাদার শাহাদাত হোসেন এখানে এসে খাজনার নামে চাঁদা দাবী করেছে। এমন অবস্থায় স্থানীয় কৃষক জনতা তাকে অবরুদ্ধ করে রাখে। ঘটনাস্থলে পুলিশ এসে শাহাদাত কে উদ্ধার করার পরেই উত্তেজিত জনতা তার প্রাইভেট কার ভাঙচুর করে।
উল্লেখ্য, আওয়ামীলীগের দোসর আলু বীজ সিন্ডিকেটের মূল হোতা ইজারাদার শাহাদাত হাট ব্যতীত গত শুক্রবার (২৫ এপ্রিল) এলাকায় প্রবেশ করে জোরপূর্বক কৃষকেদের থেকে চাঁদা নিতে আসলে জনতার আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে শাহাদাতের প্রতিনিধি মো. আবুল ওয়াহিদ মুরাদ কৃষক, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করলে মানববন্ধন করেন এলাকার সর্বস্তরের লোকজন।





