শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ চোখের জলে বিদায় নিলেন বগুড়ার শাজাহানপুরে পারতেখুর গ্রামে আলো ছড়ানো প্রধান শিক্ষক গোলাম রব্বানী মিঞা। দীর্ঘ কর্ম জীবনের শেষ দিনে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হন তিনি।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) উত্তর পারতেখুর সঃ প্রাঃ বিদ্যালয়ে প্রাঙ্গণ প্রধান শিক্ষক গোলাম রব্বানী অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিদায়ী সন্মাননা গ্রহণ করে আবেগাপ্লুত হয় পড়েন এই প্রধান শিক্ষক।
উত্তর পারতেখুর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী কে শেষ বিদায় জানাতে সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা।ফুল ও উপহার হাতে হাজির হন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পারভেজ আহম্মেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ফিরোজ সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শামীম ইকবাল,আবু রায়হান,বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক সাইদুজ্জামান তারা,কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি ও সাজাপুর ফুলতলা সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী প্রা,বড়পাথার সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী,চকজোড়া প্রধান রাহেনুর ইসলাম,বেতগাড়া সরকারি প্রাথমিক নাজমা সুলতানা,উত্তর পারতেখুর সঃ প্রাঃ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে আম্মারা,সহকারী শিক্ষক ইউসুফ আলী,শাহনাজ,কানিজ ফাতেমা সহ অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিথিরা বক্তব্য বলেন, পারতেখুর মত গ্রামীন জনগোষ্ঠীর কোমলমতি শিশুদের শিক্ষার প্রসারে প্রধান শিক্ষক গোলাম রব্বানী মিঞা ঐকান্তিক প্রচেষ্টার প্রশংসা করেন তারা।
উল্লেখ্য -১৯৯০ সালে শিক্ষকতার মহান পেশায় যোগ দেন গোলাম রব্বানী। এই সময়ে একাধিক প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে পাঠদান করেন। ২০১০ সালের মার্চে উপজেলার উত্তর পারতেখুর সঃ প্রাঃ বিদ্যালয়ে প্রদান শিক্ষক হিসেবে যোগদান করেন।





