শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জমির মালিকানা নিয়ে বিরোধ। এক পক্ষের বিরুদ্ধে ভেকু দিয়ে গভীর ভাবে মাটি কেটে নেওয়ার অভিযোগ।
ঐ জমির মালিকানা নিয়ে চাঁদনিয়া শিবগঞ্জ হাট সংলগ্ন এলাকায় ২৭শতক ধানী জমির মালিকানা নিয়ে এ উপজেলার বালুপাড়া গ্রামের নান্নু ও হান্নানের সাথে চাঁদনিয়া শিবগঞ্জ এলাকার জিল্লুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিলো।
গত মঙ্গলবার জিল্লুর রহমান ভেকু দিয়ে জমি থেকে মাটি কাটলে গেলে এ বিরোধ আরও চরমে ওঠে।
জানা গেছে, উপজেলার বালুপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে নান্নু মিয়া ও ছোট ভাই হান্নানের চাঁদনিয়া শিবগঞ্জ হাট সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২৭শতক ধানী জমি নিয়ে পাশ্ববর্তী চাঁদনিয়া শিবগঞ্জ দক্ষিণপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে জিল্লুর রহমানের দীর্ঘদিন যাবত এ জমি নিয়ে বিরোধ চলে আসছে।
নান্নু মিয়া বলেন, আমার বাবার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২৭ শতক জমি বাবা বেঁচে থাকা অবস্থায় আমাদের দুই ভাইয়ের নামে দলিল করে দেন। বাবা মারা যাওয়ার পর উক্ত ২৭ শতক জমিটি শাহজাহান আলীর ছেলে আবু তালেবের কাছে বিক্রি করার জন্য ১ লক্ষ ৬০ হাজার টাকা আমরা গ্রহণ করি। আবু তালেব হঠাৎ মারা যাওয়ায় উক্ত জমি দলিল করে দেওয়া হয়নি। বার বার তালেবের পরিবারকে দলিল করে নেওয়ার কথা বললে তারা কালক্ষেপন করে।
নান্নু মিয়া আরও বলেন, তালেবের ছোট ভাই জিল্লুর রহমান ও তালেবের ছেলে জমিটি দলিল করেই জমিটি দখলে নিতে চায়। তারা ভেকু দিয়ে গভীর করে ঐ জমি থেকে মাটি কেটে নিচ্ছে।
এব্যাপারে অপরপক্ষ জিল্লুর রহমান বলেন, উক্ত ২৭ শতাংশ জমি আমার ভাই আবু তালেব বেঁচে থাকতে সম্পাদন করা হয়েছে। উক্ত জমিতে বাড়ি নির্মান করার জন্য খনন করা হয়েছে। যাহার কাগজপত্র আমাদের কাছেই রয়েছে। জমিটি বর্তমানে বাজারে দাম বেশি হওয়ার কারণে নান্নু মিয়া ও হান্নানেরা জমি দলিল করে দিতে তালবাহান করছে।





