তমালিকার বিয়ে

অনলাইন ডেস্ক: বেশ কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রে আছেন অভিনেত্রী তমালিকা কর্মকার। মাঝেমধ্যে দেশে আসেন। এবার জানা গেলো, তমালিকা যুক্তরাষ্ট্রে বিয়ে করেছেন। আজ সোমবার অভিনেত্রী নিজেই তা প্রকাশ করলেন। স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে নিশ্চিত হওয়া যায়, তমালিকা বিয়ে করেছেন। কবে, কখন, কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত করেননি। আজ সকালে তমালিকা কর্মকার তার স্বামী প্রভীনের সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন, শুভ বিবাহবার্ষিকী প্রভীন। তমালিকার পোস্ট করা সেই স্থিরচিত্রে বিনোদন অঙ্গনের অনেকেই শুভকামনা জানিয়েছেন। জানা গেছে, তমালিকা ও প্রভীনের বিয়ে অনেক দিন আগে হয়েছে। তমালিকার খুব কাছের মানুষেরা বিয়ের খবরটি জানতেন।

তবে দুজনের কেউই বিয়ের খবরটি কাউকে আনুষ্ঠানিকভাবে জানাতে চাননি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয়। এরপর তারা দুজন প্রেমের সম্পর্কে জড়ান। তারপর বিয়ের সিদ্ধান্ত নেন। সূত্র : মানবজমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *