শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে আসাতননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি এনামুল হক শাহিন
অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ বিপুল রানা মোল্লা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় ও সহকারী প্রধার শিক্ষক সাদেকুর রহমানের সঞ্চালনায় বিদায় ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, আমরুল ইউনিয়ন বিএনপির সম্মানিত আহবায়ক রফিকুল ইসলাম রফিক,সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা,সহকারী শিক্ষক মাসুদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার,উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক রেজাউল হাসান,উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল,উপজেলা শ্রমিক দলের সদস্য ফারুক সরকার,উপজেলা জাসাসের সভাপতি আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরীক্ষার্থী ও শিক্ষার্থীবৃন্দ।
এর আগে উপজেলার চোপিনগরে জয়ন্তীবাড়ি বালিকা দাখিল মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন।





