নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ২০২৫-২০২৬ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় খাল খনন, পুনঃখনন ও সংস্কার অংশ হিসেবে নন্দীগ্রাম উপজেলায় বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামে ২ কিলোমিটার জুড়ে খাল পুনঃখনন ও দুই পাড়ে বৃক্ষরোপন প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) সকাল ১১টায় ২০২৫-২০২৬ অর্থ বছরে উপজেলার (সিধইল-দোহার) এলাকায় উক্ত পুনঃ খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন, ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, নির্বাহী প্রকৌশলী (বিএডিসি সেচ) মাহমুদ হাসান, সহকারী প্রকৌশলী জাহিদ হাসান, উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাদুল হক, ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান (জিয়া), ইউপি সদস্য মহিদুল ইসলাম (বাবু), উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, পৌর কৃষক দলের সভাপতি ও সাবেক পৌর মেয়র শ্রী: সুশান্ত কুমার শান্ত, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রাব্বানী, যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, ১নং বুড়ইল ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কোরবান আলী, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজার রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।





