প্রেস বিজ্ঞপ্তিঃ বুধবার বিকেলে বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল ইউনিয়ন আমীর মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রব্বানী।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুৃল বাসেত, গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, গাবতলী উপজেলা আমীর মাওলানা ইউনুস আলী। আরো বক্তব্য রাখেন মাওলানা বজলুর রশিদ, আব্দুর রাজ্জাক মিলন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির জন্য কুরআনের আলোকে জীবন গড়ার জন্য সকলের প্রতি আহবান জানান।





