নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। নিহতের নাম ফাহিম হোসেন (১৬)। সোমবার রাত পৌনে ৮ টার দিকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটে।
সে বগুড়া শহরের চকফরিদ কলোনীর ফরহাদ হোসেনের ছেলে।
বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলে এলাহী এতথ্য নিশ্চিত করে জানান, পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে কয়েকজন দুর্বৃত্ত ফাহিমকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মঈন উদ্দিন জানান, স্কুলে খুনের পিছনে কারন তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। পুলিশের একাধিক টীম মাঠে কাজ শুরু করেছে।





