প্রেস বিজ্ঞপ্তিঃ শনিবার বিকেলে বগুড়া শহরের সুবিল স্কুল মাঠে ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল ডা. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, শহর সমাজসেবা সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, মামুনুর রশিদ, মাওলানা জলিলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মানবতার কল্যাণের জন্য মহান আল্লাহ কুরআন নাযিল করেছেন। তিনি কুরআন হাদীসের আলোকে উত্তম জীবন গড়ার জন্য সকলের প্রতি আহবান জানান।





