নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে হত্যা ও নাশকতা মামলায় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ ফিরোজ কামাল ওরফে ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০শে মে রাত আনুমানিক ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ দিনের পলাতক আসামি মোঃ ফিরোজ কামাল ওরফে ফারুককে (৩৫) বগুড়ার কাথম এলাকা হতে গ্রেফতার করা হয়।
জানাগেছে, নন্দীগ্রাম উপজেলার রহমান নগর গ্রামের মৃত আঃ আজিজের ছেলে ফিরোজ কামাল ফারুক দীর্ঘদিন ভারত এবং ব্রাহ্মণবাড়িয়া এলাকায় পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ ৫টি মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে থানার ওসি মোঃ মোজাহারুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক দীর্ঘদিন যাবত পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে ।





