নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি থানা পুলিশ পৃথক অভিযানে আদালতের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নশরতপুর ইউনিয়নের চাটখইর গ্রামের মৃত ইব্রাহিম সাকিদারের ছেলে আছিম উদ্দীন সাকিদারকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

এদিকে, পৃথক আরেকটি অভিযানে গভীর রাতে সান্তাহার পৌর শহরের নতুন বাজার হাটখোলা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় আব্দুস সালামের ছেলে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে বুধবার (৫ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।





