লিভানা হজ্জ গ্রুপের ওমরাহ প্রশিক্ষণ ও ভিসা-টিকেট বিতরণ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ শাজাহানপুরে লিভানা হজ্জ গ্রুপের ৭৪ জন ওমরাহ হজ্জ যাত্রীদের প্রশিক্ষণ, ভিসা, বিমান টিকেট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার জামাদারপুকুর সাবগাড়ী হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করে লিভানা কর্তৃপক্ষ।
লিভানা হজ্জ গ্রুপের চেয়ারম্যান মো. আবুল খায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জোড়া নজমুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব শহিদুল ইসলাম। আলোচক ছিলেন ইসলামী বক্তা সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি শহিদুল ইসলাম, আতাইল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মালেক, রাজবাড়ী আলিম মাদ্রাসার অধ্যক্ষ নজমুল হক, উপাধ্যক্ষ আব্দুল মমিন,গোহাইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুর রশিদ, লিভানা হজ্জ গ্রুপের জোন ইনচার্জ আলহাজ্ব আব্দুল ওহাব, সহকারী ইনচার্জ আলহাজ্ব আবু বকর সিদ্দিক,নন্দীগ্রাম ইনচার্জসহ অন্যান্য অতিথি,লিভানা গ্রুপের ওমরাহ হজ্জ যাত্রীগণ,মোয়াল্লেম উপস্থিত ছিলেন।
ওমরাহ যাত্রীরা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই লিভানা হজ্জ গ্রুপ সুনামের সঙ্গে হাজীদের সেবা দিয়ে আসছে।
লিভানা হজ্জ গ্রুপের চেয়ারম্যান মো. আবুল খায়ের বলেন, “লিভানা হজ্জ গ্রুপ আন্তরিকতার সাথে হাজীদের সর্বোচ্চ সেবা দিয়ে পাশে ছিল, ভবিষ্যতেও পাশে থাকবে।”