নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে গলায় দড়ি দিয়ে সাগর হোসেন (৩৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে নাটোর জেলার সিংড়া উপজেলার ভুঁইয়া মাসিন্দা গ্রামের গোলাম রাব্বানীর ছেলে।

সাগরের প্রতিবেশীরা জানান নন্দীগ্রাম পৌর এলাকা রহমান নগর নিজেস্ব বাসার এক ইউনিট ভাড়া দিয়ে অন্য ইউনিটে পরিবার নিয়ে থাকতেন। তার পিতা মাতা গ্রামের বাড়ি ভুঁইয়া মাসিন্দায় থাকতেন। ২দিন আগে তার স্ত্রীর সাথে ঝগড়া হলে দুই সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যায় তার স্ত্রী। গত রাত থেকে সাগর হোসেন কে ভাড়াটিয়ারা ডাকাডাকি করতে থাকেন। কোন সাড়া শব্দ না পেয়ে বুধবার (৮এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে তার বাবার কাছে ফোন করলে তার বাবা বাসায় এসে দেখে ভেতর থেকে দরজা আটকানো। অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পায় না। পরে দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে দেখে তাঁর ছেলে সাগর হোসেন শয়ন ঘরের ফ্যানের সাথে দড়িতে ঝুলে আছে। এরপর বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। এসআই রাজিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গিয়ে তার মরদেহটি উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে রিপোর্ট আসলে সঠিক তথ্য জানা যাবে।





