নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির সাবেক এমপি মোঃ মোশাররফ হোসেন।

২২ ডিসেম্বর বেলা আড়াইটার দিকে বগুড়া-৩৯-৪ – কাহালু-নন্দীগ্রাম আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের নিকট মনোনয়ন ফরম উত্তোলন করেন।

মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন আদর, নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি মোঃ আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে, এম শফিউল আলম সুমন, নন্দীগ্রাম পৌর কৃষক দলের সভাপতি সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, প্রমুখ।

এবিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আরা নির্বাচন কমিশন ঘোষিত প্রার্থীদের জন্য আচরণ বিধিমালা যথাযথ মেনে চলার আহবান জানান।





