নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়া নন্দীগ্রামে অধিক হারে মাদক বেড়ে যাওয়ায় বিপাকে শত শত পরিবার। ইতিমধ্যেই মাদকের নেশায় আসক্ত হয়ে ধ্বংসের পথে উপজেলার যুব সমাজ, ছাত্র সমাজ।

এবিষয়ে নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেছেন, উপজেলা থেকে মাদক চিরতরে নির্মূল করতে হলে প্রশাসনের পাশাপাশি সামাজিক ও পারিবারিক সচেতনতা গড়ে তোলা একান্তই জরুরি। বিশেষ করে মাদকের বিষয়ে প্রতিটি গ্রাম-মহল্লায় ব্যক্তি উদ্যোগে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রশাসনকে সহযোগীতা করতে হবে। সমাজের মানুষ যদি সচেতন না হয় তাহলে কিছুতেই মাদক নির্মূল সম্ভব নয়।

শুক্রবার (৮ই মে) বিকেলে উপজেলার বুড়ইল নিজ অফিস কার্যালয়ে মাদকের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আক্ষেপ নিয়ে বলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেওয়া বিষয়ে পুরুস্কার ঘোষনা করার পরও যদি কেউ এগিয়ে না আসে বা প্রসাশনকে সহযোগীতা না করে, তাহলে কি ভাবে মাদক নির্মূল সম্ভব? উপজেলাকে মাদক মূক্ত করতে হলে অবশ্যই সমাজিক ও পারিবারিক ভাবে সচেতন হতে হবে।





