উত্তর অঞ্চলের খবর ডেস্ক: মঙ্গলবার বিকেলে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের দাড়িয়াল বাজার এলাকায় জামায়াতের ইফতার মাহফিল ইউনিয়ন আমীর আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় ইউনিয়ন সেক্রেটারী শরিফুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, প্রচার সেক্রেটারী অধ্যক্ষ ইকবাল হোসেন, তারেক মোস্তফা ফকির, জিয়াউর রহমান। মাহফিলে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, আগামী ৯ এপ্রিল নির্বাচনে বিজয়ী হলে বগুড়া সদর বাসী একটি কল্যাণ সমাজ উপহার পাবে। কুরআনের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে ঘুষ দুর্নীতি ক্ষুধা দারিদ্র কে বিদায় জানাননো হবে। ইনশাআল্লাহ ন্যায়-ইনসাফের নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি আবারো দাড়িপাল্লায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।





