বগুড়া প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর – ধুনট) আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ( সিপিবি)র মনোনীত এমপি প্রার্থী শিপন কুমার রবিদাস মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ সোমবার শেরপুর উপজেলা নির্বাহী অফিসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ ও সহকারী রিটার্নিং অফিসার জিয়াউর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সিপিবি শাখার সভাপতি দিলরুবা রুবি, বীর মুক্তিযোদ্ধা কমরেড হরিশংকর সাহা,
আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীকান্ত, বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ সহ দলে অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।





