শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে কামারপাড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মোখছেদুর রহমান কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুহাম্মদ আলা উদ্দিন সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি আনোয়ার মাস্টার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী শহিদুল ইসলাম, চোপিনগর ইউনিয়ন জামায়াতে আমির ডাঃ মোঃ সালেকুর রহমান,উপজেলা বিএনপির নেতা রেজাউল হক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মশিউর রহমান রকি, চোপিনগর ইউনিয়ন বিএনপি’র সহসভাপতি রজব আলী সহ স্থানীয় শিক্ষানুরাগী,গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





