দিনাজপুর প্রতিনিধিঃ ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউনিয়ন পরিষদের উদ্দ্যেগ্যে পরিবার পরিকল্পনা বিভাগের জন্য শিবনগর ইউপির জনসাধারণের সেবার জন্য ইউপি চেয়ারম্যান মোঃ ছামেদুল ইসলাম ৫‘শ এডি সিরিঞ্জ প্রদান করেন। সোমবার বিকেল ৩টায় এডি সিরিঞ্জ প্রদানে উপস্থিত থেকে শিবনরগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছামেদুল ইসলাম এই এডি সিরিঞ্জ প্রদান করেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিসার হাসানুল বান্না’র নিকট।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা: মোঃ আজিজুল ইসলাম, শিবনগর ইউপির পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ হাবিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবনগর ইউপি প্রশাসনিক কর্মকর্তা প্রদীব কুমার অধিকারী ও হিসাব সহকারী সুমিত শীল, পরিবার কল্যাণ সহকারী মোছাঃ সুলতানা রাজিয়া, মোছাঃ মনিরা পারভীন, রোকসানা খাতুন, কুমারী সিমলা রানী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রিন্ট মিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





