বগুড়া প্রতিনিধি: বগুড়ায় শহরের একটি কেন্দ্রে ভোট দিতে এসেছেন ৯৩ বছর বয়সী এক বৃদ্ধ। বয়স বাড়লেও শরীরে ও মনে ব্যাপক উদীপন আর সাহস নিয়ে তিনি ভোট কেন্দ্রে আসেন।
বগুড়া শহরের ঠনঠনিয়া নতুন পাড়া এলাকার মোঃ জয়নাল আবেদিন জীবনে অনেকবার ভোট দেয়া সুযোগ পেয়েছেন। তবে এবারের ভোটে তিনি অনেকটাই সন্তুষ্ট হয়েছেন পরিবেশ দেখে।

বাড়ী থেকে একটি ভ্যানযোগে বগুড়া ঠনঠনিয়া বাস টার্মিনাল সংলগ্ন ঠনঠনিয়া নুরুন আলা নূর মাদ্রাসা কেন্দ্রে তিনি ভোট দিতে আসেন। ছেলেকে সাথে নিয়ে তিনি এবারেও ভোট দেন তার পছন্দের প্রার্থীকে।
তবে জয়নাল আবেদিন বলেন, “৯৩ বছর বয়সে বহুবার বিভিন্ন ধরনের নির্বাচনে ভোট দিলেও এবার তিনি একসাথে দুইটি ব্যালটে ভোট দিয়েছেন। পাকিস্তান আমল থেকে এখন পর্যন্ত কোন নির্বাচনের এভাবে ভোট হয়নি। তবে তিনি বলেন “হ্যাঁ” ও “না” ভোট হওয়ার পাশাপাশি প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি তিনি। তিনি বলেন, এরপর দেশ যেন ভালো মানুষের দ্বারা পরিচালিত হয়।”
বগুড়া শহরের পাশাপাশি অন্যান্য উপজেলাতে খোঁজ নিয়ে জানাগেছে, ভোটের পরিবেশ অনেকটাই স্বাভাবিক। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন। কেউ কোন বাধা বা হয়রানির করছে না বলেও ভোটার জানান।

বগুড়া- ৬ (সদর) আসনে এবার ১৫০টি কেন্দ্রে ভোট দেবেন ৪ লাখ ৫৪ হাজার ৪৩জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৩১ লাখ ২৩৭ জনের পাশাপাশি ১০ হিজড়া ভোটারও রয়েছে।





