নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ জাতীয়তা বাদী দল বিএনপি হচ্ছে শান্তি শৃংখলা ও উন্নয়নের দল। দলে বা দলের বাহিরে থেকে বিএনপির নামে কেউ বিশৃংখলা সৃষ্টি করলে কিংবা বিশৃংখলা তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করার হুশিয়ারী দিয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বেলায়েত হোসেন আদর। সেই সাথে দলের সুনাম ক্ষুন্নকারিদের আর কোন ছাড় দেয়া হবে না বলেও সংকেত প্রদান করেন।
রবিবার (২৩শে ফেব্রুয়ারী) বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দলে জায়গা না পেয়ে কিছু আওয়ামী পন্থি পেতাত্তারা বিএনপি ও বিএনপির মেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত। এদের অনেকেই নিজেদের বিএনপির ত্যাগী নেতা পরিচয় দিলেও নিজ স্বার্থে কারো ব্যক্তি ইসুকে দলীয় ইসু হিসাবে প্রচার করে দলের মান ক্ষুন্ন করছে। এমনকি সাঁজানো বাদী তৈরি করে বিএনপি এবং বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন সহ ফেক ফেসবুক আইডির মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আর এভাবেই সাধারন জনগনের মাঝে বিএনপি সম্পর্কে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টির পায়তারা করছে সংঘবদ্ধ চক্রটি। এদের সাথে যুক্ত রয়েছে দলের বাহিরে এবং বিরোধী দলের কিছু অসৎ ব্যক্তি। এসময় তিনি উপজেলার কদমকুঁড়ি গ্রামের ঘটনাটি উল্লেখ করেন। কদমকুঁড়ির ঘটনায় বাদী হেলালুদ্দীনকে দিয়ে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন এবং উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের নাম জরিয়ে বগুড়া প্রেসক্লাবে কিভাবে মিথ্যা সংবাদ সম্মেলন করিয়েছিল বাদী হেলালুদ্দীন নিজেই তা স্বীকার করেছেন এবং বাদীর সেই স্বীকারোক্তি মূলক ভিডিও ভাইরাল হয়েছে। সুতরাং এইসব ষড়যন্ত্র কারীদের বিষয়ে দলীয় নেতাকর্মী সহ সাধারন জনগনকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বেলায়েত হোসেন আদর।





