বগুড়া প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর – ধুনট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ সোমবার দুপুরে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ ও সহকারী রিটার্নিং অফিসার জিয়াউর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কেএম মাহবুবুর রহমান হারেস, বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, শহর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা পিয়ার হোসেন, রফিকুল ইসলাম মিন্টু, আব্দুল মমিন, মামুনুর রশিদ আপেল, শাহ আলম পান্না প্রমুখ।





