রিপন দাস:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঐতিহাসিক রাজা বিরাটের ঢিবিতে প্রত্ত্বতাত্ত্বিক খনন করে প্রাচীন দুইটি মন্দিরসহ মধ্যযুগের নানা ধরনের অবকাঠামো পাওয়া গেছে। দুই দফা খননে পাওয়া যায় গর্ভগৃহসহ অন্যান্য প্রতœতাত্ত্বিক নির্দশন।
বিভিন্ন আকারের ৫ থেকে ৬ সেন্টিমিটার পুরু ইটে তৈরি অবকাঠামোর গাঁথুনিতে পাওয়া গেছে কালো পাথর আর গুপ্ত আমলের অলংকৃত ইটসহ পোড়ামাটির ভগ্নাংশ, পোড়ামাটির ফলক ও নানা ধরনের নির্মাণ উপকরণ।
বগুড়া আঞ্চলিক অফিসের গবেষণা সহকারী এস এম হাসানাত বিন ইসলাম বলেন, এখানে খনন করে একটি মন্দিরটি পাওয়া গেছে। এবং মূল কাঠামো থেকে ৭ মিটারের বেশি একটি ভিত্তিভাগ পাওয়া গেছে। সমুদ্র সমতল থেকে প্রায় ১৮ মিটার ওপরে অন্তত এক হাজার বছর আগে তৈরি ওই মন্দিরে আছে দুইটি ফ্লোর। এছাড়াও নিরাপত্তার জন্য প্রদক্ষিণ পথকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছিল সুইচ্চ প্রাচীর জানান, এসএম হাসানাত বিন ইসলাম।
মহাস্থান প্রতœতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা জানান, রাজা বিরাটের ঢিবি নামে পরিচিত এ প্রতœতাত্ত্বিক খননে মিলেছে ইটের স্থাপত্য কাঠামোসহ গুরুত্বপূর্ন নিদর্শন।
প্রতœতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক এ.কে.এম সাইফুর রহমান বলেন, দিনাজপুর ও কুমিল্লায় পাওয়া কয়েকটি প্রাচীন মন্দিরের সাথে মিল রয়েছে খননে পাওয়া এ মন্দিরের। আর এ মন্দিরগুলোর যে ধরনের নির্মাণ শৈলীর রয়েছে সেগুলো প্রায় একই।
তিন মাস ধরে খনন কাজ শুর হয় গত বছরের ৪ ডিসেম্বর আর খনন শেষ হয় চলতি বছরের ৩ মার্চ। আর এ খনন কাজে অংশ নেয় প্রতœতত্ত্ব অধিদপ্তরের ১০ সদস্যের একটি দল।





