নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সরকারি জাল রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ড্রাইভার সহ জরিত দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন, রংপুর জেলার কাউনিয়া থানার সারাই পোদ্দারপাড়া গ্রামের শামীম হোসেন (৪৫) এবং রংপুর সদর থানার কসাইতুলি এলাকার রাকিব হোসেন (৩০)।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে নাটোর-বগুড়া মহাসড়কের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা বগুড়া গামী ঢাকা মেট্রো-ন ১৩-৩৯৬১ নাম্বারের ডেলিভারি ভ্যান (মিনি ট্রাক) আটক ও ট্রাক তল্লাশি করে সাদা প্লাস্টিকের বস্তায় প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ২.৩৮৬টি অবৈধ জাল ব্যান্ডরোল উদ্ধার সহ দুই জনকে গ্রেফতার করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স।

এসময় পরিবহনের কাজে ব্যবহৃত একটি ডেলিভারি ভ্যান (মিনি ট্রাক) এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের আইনি প্রক্রিয়া শেষে রবিবার (৫ এপ্রিল) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সাথে চক্রের মুল হোতাকে শনাক্তের কাজ চলমান রয়েছে।





