বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি রাহুল সরকার (৩০) কে ছুরি ও দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৪ টার দিকে বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে একটি পুকুরে বরশি দিয়ে মাছ ধরার সময় সন্ত্রাসীরা তাকে হত্যা করে পালিয়ে যায়।
নিহত রাহুল সরকার বগুড়ার শাজাহানপুর উপজেলার কৈগাড়ী পাড়া (সিও অফিস), এলাকার মৃত সোবহান সরকারের ছেলে।

জানাগেছে, রাহুল সরকার তার নামে ইজারাকৃত একটি পুকুরে বরশি দিয়ে মাছ ধরার সময় একদল সন্ত্রাসী তাকে ধাওয়া করে। এ সময় রাহুল সরকার পুকুরের নিকটবর্তী একটি বাড়িতে আশ্রয়ের জন্য প্রবেশ করলে সন্ত্রাসীরা ওই বাড়ির ভিতরে তাকে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আঘাত গুরুত্বর হওয়ায ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই বাড়ীর একজন পুরুষ মসজিদে নামাজে থাকা বাড়ীর এক বয়স্ক নারীর চিৎকার শুনে প্রতিবেশিরা দৌড়ে আসার আগেই সন্ত্রাসীর সেখান থেকে পালিয়ে যায়। ওই বয়স্ক নারী সন্ত্রাসীদের কাউকে চিনতে পারেনি বলে জানান।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান জানিয়েছেন, “প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পুকুর নিয়ে বিরোধের কারণে এ হত্যাকান্ড ঘটেছে। তবে অনুসন্ধান করার পর পুরো বিষয় জানা যাবে। নিহত রাহুল সরকার যুবদলের একটি গুরুত্বপূর্ণ
পদে রয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে ঘটনার সাথে সংশ্লিষ্ট কাউকে এখনও আটক করতে পারেনি। তবে আটকের চেষ্ট চলছে।





