বগুড়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বগুড়ায় সবকটি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। এতে অনেক স্থানে ভোট শুরুর আগেই কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেলেও কিছু কিছু কেন্দ্র ছিল প্রায় ফাঁকা। কোথাও আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বেড়েছে। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।
বগুড়া সদরের উত্তর চেলোপাড়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার ৩১৯৫ জন। এখানে নারী ভোটার ৩১৯২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৪০শতাংশ ভোট কাষ্ট হয়েছে বলে জানিয়েছে প্রি জাইডিং অফিস নূর উল ইসলাম। তিনি আরো জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারা সুষ্ঠ ও সুন্দর ভাবে ভোট প্রদান করছেন।
এই কেন্দ্রে ভোট দিতে আসা উত্তর চেলোপাড়ার বাসিন্দা উম্মে কুলসুম জানান অনেক বছর পরে বেশ আনন্দঘন পরিবেশে নিজের ভোট দিতে পেরে আমি আনন্দিত।
একই এলাকার আরেক ভোটার মোছা আনেজা খাতুন ও রোকেয়া বেগম বলেন নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমরা আনন্দিত। কারণ বিগত দিনে ভোটগুলো আমরা দিতে পারতাম না।
কাটনার সেন্ট্রাল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আকরাম হোসাইন জানান এই কেন্দ্রে মোট ভোটার ২৯৭৫ জন। এখানে পুরুষ ভোটার ১৪৪১ জন এবং নারী ভোটার ১৫৩৪ জন। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। কেন্দ্রে সকাল থেকে দুপুর পর্যন্ত কোন অপ্রীতিকর ষটনা ঘটে নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। এই কেন্দ্রে নতুন ভোটার বেশি। তারা বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে কেন্দ্রে আসছে।
এই কেন্দ্রে ভোট দিতে আসা বড়গোলা টিন পট্টি এলাকার বাসিন্দা বাবলি ঘোষ বলেন, ভোট কেন্দ্রের পরিবেশ বেশ ভালো। কেন্দ্রে ভোটারদের লাইন তেমন ছিলনা তাই দ্রুত ভোট দিতে পেরেছি। জীবনে এই প্রথম এক সাথে দুটি ভোট দিলাম। হ্যাঁ/ না ভোট বিষয়ে তেমন একটা জানতা না। তবে আজ ভোট কেন্দ্রে আসার আগে বিষয় টা সম্পর্কে জেনে বুঝে নিয়ে ভোট দিলাম।
কন্ডেশন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রুবায় হোসেন বলেন এই কেন্দ্রে পুরুষ ভোটার কেন্দ্র।এখানে মোট ভোটার ৩৮০০ জন পুরুষ। সকাল থেকে দুপুর পর্যন্ত ৪০ শতাংশ ভোট কাষ্ট হয়েছে।
কেন্দ্রের সার্বিক অবস্থা ভালো।
কন্ডেশন বিদ্যালয়ে নারী ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু রায়হান জানান এই কেন্দ্রে নারী ভোটার ৪০৬০ জন।এখন পর্যন্ত ৫০ শতাংশ ভোট কাষ্ট হয়েছে।
কেন্দ্রে ভোট দিতে আসা কাটনারপাড়ার বাসিন্দা রিক্তা কুন্ডু বলেন বেশ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরেছি।





