নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব, এই প্রতিবাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ই মার্চ) দুপুর ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি, মহড়া, র্যালি এবং র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো, ফজলুল করিম, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে, এম শফিউল আলম সুমন, ভাটরা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মাহাবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের (ভারপ্রাপ্ত) লিডার সেলিম হোসেন, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল বারিক, সাধারন সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক শাহীন আলম সাজু প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজন করেন নন্দীগ্রাম উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা)।





