বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ফুলবাড়ি ইউনিয়নের মাজবাড়ি গ্রামের সফিকুলের বসতবাড়িতে দুই দফা অগ্নি কান্ডের ঘটে। জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে নজরুল, জহুরুল, মজনু সাথে একই গ্রামের শফিকুল, ইসমাঈল, লেবু মধ্যে বিরোধ চলে আসছিলো। জমির পরিমাণ ২৭ শতাংশ দাগ নাম্বার ৫৩৩৭ মৌজা ফুলবাড়ি।
এ বিরোধকে কেন্দ্র করে গতকাল (সোমবার) সকাল ১১ টায় শয়ন ঘরে বাড়ির বাইরে থাকা অপর একটি ঘরে রাত সাড়ে ১১ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনাই তৌহিদ (২২)নামে এক যুবক আহত হয়েছে।
অগ্নিকাণ্ডের জন্য একপক্ষ অন্য পক্ষকে দায়ী করছেন এবং থানায় মামলা দায়ের করা হয়েছে।
সফিকুলের স্ত্রী জানান, বসতবাড়িতে অগ্নি সংযোগ করে ও মার ধর করে।
ঘটনা স্থলে গিয়ে দেখা যায়,আগুনে পুড়ে পরে থাকা আসবাবপত্রর স্তুপ।
এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি মহল ঘটনাকে সাজানো বলেছেন?
সারিয়াকান্দির মাজবাড়ি গ্রামে বসতবাড়িতে অগ্নি সংযোগ





