শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ‘সনাতনী ফুটবল টুর্নামেন্ট–২০২৫’ খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

অনুষ্ঠানে আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল,জেলা বিএনপির নির্বাহী সদস্য আলী হায়দার তোতা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ,আবু শাহীন সানি,চোপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর কাদের মন্টু, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন,আমরুল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপু সরকার তাপস,মানিক সরকার, আচানু মোহন্ত, পলাশ কুমার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় আমরুল ইউনিয়ন ও মাঝিড়া ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী দুটি দল। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আমরুল ২–১ গোলে মাঝিড়াকে পরাজিত করে জয়লাভ করে।





