নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়া নন্দীগ্রামে পৌর এলাকায় বসবাসরত ৪ হাজার ৬শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ই মার্চ) দুপুর ২টায় নন্দীগ্রাম পৌরসভা কার্যালয়ে উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, ৩৯ বগুড়া-৪ (কাহালু নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। উক্ত ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন শেষে, তিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া চান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর সচিব শাহিন মাহমুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউর আলম সুমন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল বারিক, সাধারন সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, সাধারণ সম্
নন্দীগ্রাম প্রতিনিধি, বগুড়া।





