শিবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও সমাবেশ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের স্বেচ্ছাসেবী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। র‍্যালিটি উপজেলা…

আরও পড়ুন

বগুড়ার গাবতলীতে তিনজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর বাজারে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করে জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাবতলী উপজেলার সুখানপুকুর বন্দর এলাকার মৃত বিশ্বনাথ রাজভরের ছেলে দুলাল…

আরও পড়ুন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ায় বিভিন্ন অনলাইন অ্যাপ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে চারটি মুঠোফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর চারটার দিকে বগুড়া মহানগরের কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার…

আরও পড়ুন

বগুড়ায় চোলাইমদসহ গ্রেপ্তার ৩, কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার আদমদীঘিতে ৬ লিটার চোলাইমদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদমদীঘি উপজেলার বড় মালশন গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে এরশাদ হোসেন (৩৭),…

আরও পড়ুন

নওগাঁর বদলগাছীতে হীরামন টিয়ার আনাগোনা, অভয়ারণ্য গড়তে চান যুবক আরিফ

রিজভী হকঃ নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায় দেখা মিলছে হীরামন টিয়ার। খাবারের সন্ধানে ঝাঁক বেঁধে আসা লালচে-বেগুনি মাথার এই পাখি প্রকৃতিপ্রেমীদের দৃষ্টি কাড়ছে। পাখিগুলোর খাবারের উৎস সংরক্ষণ এবং নিরাপদ বিচরণক্ষেত্র গড়ে তুলতে উদ্যোগ নিয়েছেন স্থানীয় যুবক আরিফ আফরান। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পাখিদের জন্য অভয়ারণ্য গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি। হীরামন টিয়া ইংরেজিতে প্লাম-হেডেড প্যারাকিট নামে…

আরও পড়ুন

বগুড়ায় পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো কুমারী পূজা

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে বগুড়ার শাজাহানপুরে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার গণ্ডগ্রাম এলাকার শ্রীরামকৃষ্ণ আশ্রমে এ পূজার আয়োজন করা হয়। ছয় বছর বয়সী রূপকথা সাহাকে দেবী উমার প্রতীক হিসেবে আসনে বসিয়ে পূজা করেন ভক্তরা। এ সময় পূজা দেখতে আশ্রমে বিভিন্ন বয়সী মানুষের পাশাপাশি অন্য ধর্মের অনুসারীরাও সমবেত হন।…

আরও পড়ুন

বগুড়ায় ‘দ্যা গ্র্যান্ড হ্যাভেলি’ রেস্টুরেন্টে যৌথ অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বগুড়া মহানগরীর জলেশ্বরীতলা এলাকায় অবস্থিত ‘দ্যা গ্র্যান্ড হ্যাভেলি রেস্টুরেন্টে’ যৌথ অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া। রেস্টুরেন্টটির রান্নাঘরে তেলাপোকার উপস্থিতি, খাবার পরিবেশনের প্লেট-চামচের সঙ্গে জুতা ও ঝাড়ু সংরক্ষণ এবং ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ…

আরও পড়ুন

বগুড়ায় বাইসাইকেল, হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া সদর উপজেলায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, প্রতিবন্ধী নারীদের হুইলচেয়ার এবং হতদরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে গ্রাম পুলিশের সদস্যদের মধ্যে পোশাক ও প্রয়োজনীয় সামগ্রীও বিতরণ করা হয়। বুধবার (৭ অক্টোবর) সকালে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা উন্নয়ন সহায়তা খাতের ২০২৬-২৭ অর্থবছরের বরাদ্দ থেকে এসব সামগ্রী…

আরও পড়ুন

ক্ষতিগ্রস্ত চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে মতবিনিময় সভা

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নে বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টায় ইউনিয়নের চৌহাটি গ্রামে ক্ষতিগ্রস্ত চৌহাটি ও কাজীপাড়া কমিটির সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বাঁশপুকুর, কাজীপাড়া, হামিদপুর ও চৌহাটি গ্রামের প্রায় পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সভায়…

আরও পড়ুন

ফুলবাড়ী-২৯ বিজিবির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে কেক কেটে ফুলবাড়ী-২৯ বিজিবির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় ফুলবাড়ী-২৯ বিজিবি সদর দপ্তরে ব্যাটালিয়নের আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর-পশ্চিম বিজিবির ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান, বিজিএম, পিবিজিএম, পিএসপি। তিনি আগত অতিথি ও বিজিবি…

আরও পড়ুন