নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে আনন্দ র্যালিটি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দীন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
আলোচনা সভায় নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম হোসেন, এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক মো. গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মো. মেহেদি হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, পৌর ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মো. নূরনবী ও সাংগঠনিক সম্পাদক আল-আমিন।

এ সময় মুনছুর হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ, নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এল আর, সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আল হেলাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বগুড়া জেলায় গত ছয় মাসে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিষয় তুলে ধরেন। একই সঙ্গে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে নন্দীগ্রামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।





