নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে “মালওয়েশিয়া প্রবাসীর স্ত্রী আত্নহত্যা করেছে। নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে।
জানাগেছে, সোমবার (১২ই মে) উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দেওতা গ্রামের তবিবর রহমানের মেয়ে এবং একই ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের প্রবাসী তানসেন আলীর স্ত্রী তানিয়া খাতুন (২৮) নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
এ বিষয়ে ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, “মালওয়েশিয়া থাকে, কিন্তু সে প্রায় সময় পরিবারের সাথে যোগাযোগ রাখে। তবে তার স্ত্রী কি কারণে আত্মহত্যা করেছে সেটা পরিবারে অন্যান্য সদস্যদের সাথে কথা বললে জানা যেতে পারে। এছাড়াও পুলিশ তদন্ত করলে বেরিয়ে আসবে।”
উক্ত ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন, পরে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বগুড়া নন্দীগ্রাম থানার এসআই মেহেদী হাসান এ হত্যার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “মরদেহ ময়না তদন্তের পর এবং পরিবারের লোকজনের জিজ্ঞাসাবাদে মাধ্যমে সঠিক ঘটনা জানা যাবে।”





