(জুয়েল রহমান,সারিয়াকান্দি, বগুড়া : বগুড়ার সারিয়াকান্দি ভেলাবাড়ী ইউনিয়নে ছাইহাট গ্রাম পাঁচ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সিলপার, হাতি ঘোড়া চর্কি, ট্রেন,নৌকা দোলা, নাগর দোলা,ভূতের ঘড়সহ আরো অনেক হরেক রকমের দোকান ইত্যাদি। পাঁচ দিনব্যাপিএই প্রতিযোগিতায় অংশ নিতে রাজশাহী বিভাগের অন্যান্য জেলা ও উপজেলা থেকেও ঘোড়া নিয়ে আসেন মালিকরা। ১৮ই জানুয়ারি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ছাইহাটা ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে বাহারী নামের ও নানা রঙের ৩০-৩৫টি ঘোড়া নিয়ে মেলায় আসেন শৌখিন ঘোড়া মালিকরা।খেলা উপভোগ করতে স্থানীয় এলাকাবাসীসহ দূর-দূরান্ত থেকে ছুটে আসেন নানা শ্রেণি ও পেশার হাজার হাজার দর্শক। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই মেলায় উৎসবে মেতে ওঠেন শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ।
প্রধান অতিথি বক্তব্য রাখেন, মো:রেজাউল করিম বাদশা বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান, পৌরসভা, বগুড়া। বরেণ্য আতিথি উপস্থিত ছিলেন, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, সারিসাকান্দি ও সোনাতলা উপজেলা জাতীয় সাংসদ সদস্য পদ প্রার্থী এ কে এম আহসানুল হক তৈয়ব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মো: আতাউর রহমান, সাধারণ সম্পাদক সারিয়াকান্দি উপজেলা বিএনপির। মো: শ্যামল মাহমুদ সাংগঠনিক সম্পাদক, সারিয়াকান্দি উপজেলা বিএনপি। শরিফুল ইসলাম শিপন,চেয়ারম্যান ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ ও সভাপতি, মেলা কমিটি
জস্হরুল ইসলাম বিশু,সাধারণ সম্পাদক, ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপি ও সাধারণ সম্পাদক মেলা কমিটি।





