নন্দীগ্রাম (বগুড়া প্রতিনিধি): অরাজনৈতিক স্বেচ্ছাসেবক সংগঠন ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে এমআরএস টাওয়ার এবং কুঁড়েঘর স্টাইল মার্ট কুন্দারহাট এর সৌজন্যে প্রতিবছরের ন্যায় এই রমজানে বীরপলি, তেঘরি ও ভাটগ্রামের শতাধিক পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার,
এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান মুসা, সাধারণ সম্পাদক শাহিম আলম, সদস্য আল ইমরান, গোলাপ আকন্দ। স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল ইসলাম, আব্দুল মান্নান, শহিদুল ইসলাম প্রমুখ।





