দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে মাদক নির্মূলে সামাজিকভাবে সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি আহমেদ হাসান।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. সামিউল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, ফুলবাড়ী ২৯ বিজিবির নায়েক সুবেদার রমিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, নেসকোর আবাসিক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এজিএম মো. সাব্বির, তেঁতুলিয়া মাদ্রাসার সুপার মো. আব্দুল জব্বার, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আব্দুল কাইয়ুম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জুলফিকার আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা মোছা. রোখসানা খাতুনসহ অনেকে।
এ ছাড়া বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, আলাদীপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, কাজীহাল ইউপি প্যানেল চেয়ারম্যান মো. কাঞ্চন মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, খয়েরবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান মো. শামিম ইসলাম, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. আফজাল হোসেনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে মাদক নির্মূলে যুবসমাজসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সবাই সম্মিলিতভাবে কাজ না করলে সমাজ থেকে ভয়াবহ মাদক নির্মূল করা সম্ভব নয়।
তিনি বলেন, মাদক নির্মূলে প্রত্যেক মসজিদের ইমাম এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থী ও তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে নিয়মিতভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।





