দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির পানিকাটা মালিপাড়া গ্রামে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রতিবন্ধী ধর্ষনের পলাতক আসামী পরিতোষ চন্দ্র কে আটক করেন।
গত শনিবার দুপুর ১২টায় দিনাজপুর র্যাব-১৩ ও ফুলবাড়ী থানার পুলিশ গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির পানিকাটা মালিপাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রতিবন্ধী ধর্ষনের আসামি মৃত অপিন চন্দ্র রায়ের পুত্র পরিতোষ চন্দ্র (৪২) কে গ্রেপ্তার করেন। ২১ মার্চ শুক্রবার ১২ বছরের ওই প্রতিবন্ধিকে ধর্ষণ করেন পরেিতাষ চন্দ্র।। এই ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে গত ২২ মার্চ শনিবার ফুলবাড়ী থানায় নারী ও শিশু সংশোধন ২০২০ এর ৯ (১) ধারায় একটি মামলা করেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম জানান, সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।





